সত্য ও ন্যায়ের পক্ষে আমাদের পথ চলা

Breaking News

Tuesday, April 18, 2017

আলীকদম উপজেলার একমাত্র আলোকিত মানুষ - মোঃ আবুল কালাম চেয়ারম্যান

 আলীকদম উপজেলার একমাত্র আলোকিত মানুষ --
                 ............" মোঃ আবুল কালাম চেয়ারম্যান "
                              ★★★★★★★★★★★★

(এস.কে খগেশপ্রতি চন্দ্র খোকন- লামা)

       পার্বত্য বান্দরবানের আলীকদম উপজেলার মাটি ও মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে বারবার চেয়ারম্যান বির্বাচিত হয়ে আসছেন মোঃ আবুল কালাম চেয়ারম্যান। তিনি জনগনের ভালোবাসায় সিক্ত হয়ে টগবগে যুবক অবস্থায় প্রথমে আলীকদম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। এর পর ২য় ও ৩য় উপজলা পরিষদ নির্বাচনে অংশগ্রহন করে দু'বার আলীকদম উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। 
তিনি সারা জীবন লড়ে গেছেন অধিকার বঞ্চিত, গরীব দুঃখি মানুষের অধিকার আদায়ের সংগ্রামে। 

        কবি হেলাল হাফিজের কবিতার ২টি লাইনের সাথে আবুল কালাম চেয়ারম্যানের যৌবন কালের অদ্ভূত রকম মিল রয়েছে। 
         কবিতার উক্তি গুলো হল- 
★★ এখন যৌবন যার, মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়।
★★ এখন যৌবন যার যুদ্ধে যাবার  তার শ্রেষ্ঠ সময়।
         ঠিক এই লাইনটির মতোই মোঃ আবুল কালাম চেয়ারম্যান নিজের যৌবন কালকে প্রথাগত চাকরি, ব্যবসা-বানিজ্য করে নিরাপত্তার চাদরে মোড়া ঘর সংসার করার জীবন বেছে নেননি। 
        তিনি বেছে নিয়েছেন, আলীকদমের সর্বস্তরের মানুষের মুখে হাসি ফোটানোর দৃপ্ত শপথ লড়াইয়ে। তিনি বান্দরবানের দূর্গম আলীকদম উপজেলার মানুষের অধিকারের স্বপ্নে বিভোর হয়ে ছিলেন। আলীকদমের মানুষের সামষ্টিক কল্যানে নিজ জীবনকে বিসর্জন দিতে প্রস্তুত প্রতিটা মুহুর্তে। 
        তাই তো বিরোধ পূর্ণ পার্বত্য চট্রগ্রামের সহিংসতার মাঝেও আলীকদমের মানুষের অধিকারের ক্ষণ সময়ে আগ্নেয়গিরির লাভার মতো জ্বলন্ত বিপজ্জনক পরিস্থিতির মুখামুখি হয়ে অধিকার আন্দোলন গুলিতে তার ছিল সরব এবং তেজোদীপ্ত উপস্থিতি ও নেতৃত্ব। 
        আলীকদম উপজেলায় গরীব দুঃখীসহ সকল স্তরের  মানুষের অধিকার ও সুবিচার আদায়ের এক বিশ্বস্ত সৈনিক হিসাবে এলাকায় উত্তরণ ঘটে জনপ্রতিনিধি হিসাবে। বৃদ্ধি পায় তার কর্মপরিধি, ব্যস্ততা। সেই সঙ্গে বৃদ্ধি পায় ব্যক্তিগত জীবন চাহিদার ত্যাগের পরিধিও।

        আবুল কালাম চেয়ারম্যানের নেতৃত্ব আলীকদমের আপামর জনসাধারণের বিশ্বস্ত আর আস্থার কেন্দ্র স্থলে পরিনত হয়ে উঠে। তার যোগ্য নেতৃত্ব ও মানুষের প্রতি অগাদ ভালোবাসার সেই বিশ্বাস আর আস্থা ছড়িয়ে পড়ে আপামর জনসাধারনের মাঝে। অধিকার আদায়ে তিনি ছিলেন, আদর্শিক চেতনা ধারনকারী সমাজ কল্যানকামী একজন নেতা হিসাবে। আলীকদমে জনপ্রতিনিধি হিসাবে তিনি হয়ে উঠেছেন নির্লোভ, সৎ,  ত্যাগী, সাহসী এবং অধিকারকামী একজন সফল নেতা হিসাবে।
        আদর্শবাদ, সততা ও মানবতার ধারা বজায় রেখে সমগ্র জীবনপথ পাড়ী দিয়ে আসছেন তিনি। সমাজ হিতৈষী নির্মোহ জনপ্রতিনিধি মোঃ আবুল কালাম চেয়ারম্যান ছিলেন- সৌম্য - শান্ত - নম্রতা অথচ দৃঢ়চেতা মনোভাবের এক মূর্ত প্রতীক, যিনি সময়কে প্রভাবিত করতে পেরেছিলে আপন জীবন কীর্তি দ্বারা। 

বিশেষ দ্রষ্টব্যঃ
************
        দীর্ঘ কয়েক মাস ধরে মোঃ আবুল কালাম, চেয়ারম্যান, আলীকদম উপজেলা পরিষদ এর উপর সরজমিনে নিবিড় পর্যবেক্ষণ করে তার কৃতিত্ব ও অর্জনের মূল অংশের চুম্বক অংশটি আপনাদের সম্মুখে উপস্থাপন করলাম। 
        আমার সময় সল্পতার কারনে সফল এই চেয়ারম্যান আবুল কালাম ভাইয়ের কর্মময় অনেক স্মৃতি ও অর্জন লিখে উপস্থাপন করতে পারলাম না। পরে সময় পেলে আবুল কালাম ভাইয়ের জীবনি নিয়ে আসবো।

                           ★★★★★★★★★★★★
    লেখক-   
                এস.কে খগেশপ্রতি চন্দ্র খোকন( সাংবাদিক),
                       সাংগঠনিক সম্পাদক, লামা প্রেসক্লাব,
                                       বান্দরবান। 
                                 ০১৭৯০-৯৩৪৬১৪,
                       তারিখ-  ২৩ ডিসেম্বর,২০১৬ ইং

No comments:

Post a Comment