সত্য ও ন্যায়ের পক্ষে আমাদের পথ চলা

Breaking News

Tuesday, April 25, 2017

চকরিয়ায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

মোঃফজল কাদের:::::
 চকরিয়ায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
 চকরিয়া পৌর সভার চিরিঙ্গা বাণিজ্যিক কেন্দ্রের থানা রাস্তার মাথা নামক এলাকায় একটি নির্মাণাধীন মার্কেটের ভেতর থেকে এক প্রায় ৬২ বছর বয়সের অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার ২৫ এপ্রিল দুপুর ১১টার দিকে চকরিয়া থানা পুলিশ এ লাশ উদ্ধার করেছেন।
পুলিশ জানায়; লাশের ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের পর জানা যাবে ওই ব্যক্তির মৃত্যুর কারণ। নিহতের নাকেমুখে রক্ত দেখা গেছে। এলাকার মানুষের ধারণা ওই ব্যক্তিকে দূরের কোথাও এনে হত্যা করা হয়েছে। #

No comments:

Post a Comment