বাংলাদেশ টেলিভিশন এই প্রথমবারের মতো বিভিন্ন ধারার ১৯ ধরনের লোকগান ধারণ করে প্রচারের উদ্যোগ নিয়েছে এক অনুষ্ঠানে। অনুষ্ঠানের নাম ‘লোক উৎসব’। গতকাল বৃহস্পতিবার থেকে অনুষ্ঠানটির প্রচার শুরু হয়েছে। চলবে আগামীকাল শনিবার ১৫ এপ্রিল পর্যন্ত। অনুষ্ঠানটি আজ ও আগামীকাল প্রচারিত হবে সন্ধ্যা ৭টায়।
এখানে থাকছে আলম দেওয়ান ও তাঁর দলের পরিবেশনায় কবি গান। জারি গান করবেন সাইদুর রহমান বয়াতি। বাউল গান গাইবেন সমীর বাউল। কিস্সা গান আবদুল কুদ্দুছ বয়াতি ও তাঁর দল। ভাটিয়ালি পরিবেশন করবেন আজগর আলীম। ভাওয়াইয়া পূর্ণ চন্দ্র দাশ। বারমাসি গাইবেন অনিমা মুক্তি গমেজ। রূপান্তর থিয়েটার পরিবেশন করবেন পটগান। চাঁপাইনবাবগঞ্জের একটি দল গম্ভীরা ও আলাপন। গাজির গান করবে মানিকগঞ্জের একটি দল। ময়মনসিংহ থেকে আগত দল করবে ঘাটুগান। মাদার গান করবে নাটোরের একটি দল। শাহ আলম দেওয়ান করবে পুঁথি পাঠ। মানিকগঞ্জের দল করবে সারিগান। অষ্টক গান গাইবে ঝিনাইদহের দল। ধুয়াগানও করবে তারা।

No comments:
Post a Comment