সত্য ও ন্যায়ের পক্ষে আমাদের পথ চলা

Breaking News

Friday, April 28, 2017

চকরিয়ায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী মেধাকচ্ছপিয়ার জঙ্গল থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার বিকাল সাড়ে তিনটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের খুটাখালী মেধাকচ্ছপিয়া জাতীয় উদ্যানের জঙ্গল থেকে ওই লাশ উদ্ধার করা হয়।
চকরিয়া থানার এসআই সুকান্ত চৌধুরী জানান,  খুটাখালী মেধাকচ্ছপিয়ার জঙ্গলে এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। ঘটনাস্থলে গিয়ে দেখা যায় আনুমানিক ৩০-৩৫ বছরের এক যুবকের লাশ পড়ে আছে। বেশ কয়েকদিন ধরে পড়ে থাকায় লাশটি পঁচন ধরে দুর্গন্ধ বের হচ্ছে। নিহতের পরনে জিন্স পেন্ট, টি-শার্ট, ও পায়ে সু-জুতা ছিল।
মুখমন্ডল বিকৃত হয়ে যাওয়ায় চেহারা সনাক্ত করা সম্ভব হয়নি। উদ্ধার করা মোবাইল ফোনের মাধ্যমে পরিচয় সনাক্ত করার চেষ্টা করা হবে বলে তিনি জানান। ধারনা করা হচ্ছে কে বা কারা দুর থেকে লাশটি গাড়িযোগে এনে জঙ্গলে ফেলে যায়। চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, মুঠোফোন সুত্রে প্রাথমিক ধারনায় জানা যায় লাশটি টেকনাফ উপজেলার হোয়াইক্ষ্যং জিমংখালীর মৃত আবদুল জলিলের ছেলে মনিয়া।
তবে আত্মীয়রা থানায় এসে সনাক্ত না করা পর্যন্ত পরিচয় নিশ্চিত করে বলা যাচ্ছেনা। প্রাথমিক সুরতহাল রিপোর্টে মৃত ব্যক্তির হাত ও গলায় আঘাতের চিহৃ দেখা গেছে। উদ্ধার হওয়া লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

No comments:

Post a Comment