পেকুয়ায় আকাশ থেকে রকেট লান্সার নিক্ষেপ!!
আজ ৩ টার দিকে পেকুয়ায় হঠাৎ আকাশ থেকে পড়ে একটি রহস্যময় বস্তু বিস্ফোরিত হবার ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানান, যেভাবে ঘুরে ঘুরে শব্দ করে বস্তুটি আকাশ থেকে পড়েছে তাতে আমরা প্রথমে বিমান বিধ্বস্ত হয়েছে বলে ধারণা করেছিলাম। বস্তুটি দেখতে রকেট লান্সারের মতই। তাতে একটি ক্যামেরা লাগানো আছে।
ঘটনাটি ঘটে পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ফুয়ারটেক এলাকায়। স্থানীয় মেম্বার জয়নাল হাজারী স্থানীয় লোকজন নিয়ে কালাইম্যাবর প্রজেক্ট থেকে লান্সারটি উদ্ধার করে কুলে নিয়ে আসে।
বিশেষজ্ঞরা বলছেন এটি একটি শক্তিশালী বোমা, এটি আবারো বিষ্ফোরন হবার সম্ভাবনা রয়েছে। কিন্তু এরপরও উৎসুক জনতার ভীড় সামাল দিতে পারছেনা প্রশাসন। স্থানীয়রা ঘটনাস্থলে সেনাবাহিনীর বিশেষজ্ঞ দল পাঠানোর দাবী জানিয়েছে।

No comments:
Post a Comment