সত্য ও ন্যায়ের পক্ষে আমাদের পথ চলা

Breaking News

Tuesday, May 2, 2017

চালের মূল্যবৃদ্ধিতে সর্বকালের রেকর্ড ভেঙেছে

চট্টগ্রামের পাইকারি চালের আড়ৎ খাতুনগঞ্জ-চাক্তাই ও পাহাড়তলীতে চালের মূল্যবৃদ্ধিতে সর্বকালের রেকর্ড ভেঙেছে। পাইকারি বাজারে মোটা চালের দাম চার মাসের ব্যবধানে কেজিতে ১৮ টাকা পর্যন্ত বেড়েছে
হাওর অঞ্চলে ফসলহানির অজুহাতে গত এক সপ্তাহের ব্যবধানে বস্তাপ্রতি দাম বেড়েছে ৩শ’ টাকা। ব্যবসায়ীরা বলছেন, আমদানি শুল্ক কমানো না হলে চালের মূল্য আরও বাড়বে
গত বছর এ মৌসুমে পাইকারি বাজারে চালের যে মূল্য ছিল এখন তা দ্বিগুণ হয়ে গেছে। বন্দর নগরী চট্টগ্রামে খুচরা বাজারে ৪৫ টাকার নিচে কোনো চালই নেই।

No comments:

Post a Comment