চকরিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশিয় তৈরি দুটি অস্ত্র, ৭টি গুলিসহ চার ডাকাতকে গ্রেফতার
চকরিয়া অফিস::
কক্সবাজারের চকরিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশিয় তৈরি দুটি অস্ত্র ও ছয়টি গুলিসহ চার ডাকাতকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ। বৃহস্পতিবার রাতে সাড়ে চারটার দিকে অভিযান চালিয়ে উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ৩নং ওয়ার্ডস্থ ছোটভেওলা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের সিকদার পাড়া এলাকার মৃত শফিউল আলমের ছেলে মিজান মেহেদী (২০), মহেশখালী উপজেলার মাতারবাড়ী দক্ষিণ রাজঘাট এলাকার আবুল কালামের ছেলে মো.ছাদেক (২২), চকরিয়া পৌরসভার কসাইপাড়া এলাকার ফজল আহমদের ছেলে নুর মোহাম্মদ (২১) ও চকরিয়া পৌরসভার মগবাজার ছনখোলা পাড়ার মৃত নাদের হোসেনের ছেলে মো.নুরুল ইসলাম (১৯)। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় দৈশিয় তৈরি ১ টি এলজি, ১ টি রাইফেল ৭ রাউন গুলি।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, বৃহস্পতিবার ভোর রাতে চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ছোটভেওলাসহ আশাপাশ এলাকায় ডাকাতি করতে স্থানীয় মনিয়া ডাকাত চকরিয়া ও মহেশখালীর ১০-১২ জন ডাকাতকে জড়ো করে। তারা অসহায় এক মহিলার কাছারি বাড়িতে অবস্থান নিয়ে মধ্য রাতে খেয়ে নেয়। ভোর রাতে ডাকাতি প্রস্তুতি নিতেই পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মনিয়াসহ বেশ ক’জন ডাকাত পালিয়ে গেলেও পিছু ধাওয়া করে অস্ত্র ও গুলিসহ চারজনকে গ্রেপ্তার করা হয়।
ওসির নেতৃত্বে অভিযান অংশ নেন থানার অপারেশন অফিসার তানভীর আহমদ, এস.আই সৈয়দ আশরাফুল ইসলাম, এস.আই সুকান্তচৌধুরীসহ, একদল পুলিশ। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে ডাকাতি প্রস্তুতি ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা হচ্ছে বলে জানয়া পুলিশ।

No comments:
Post a Comment