
চকরিয়া প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদীদল (বিএনপি) চকরিয়া পৌরসভার আওতাধীন ৭নং ওয়ার্ড (খ শাখা) বিএনপির উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচী উদ্বোধন অনুষ্ঠান গত ১১ আগষ্ট সন্ধ্যা সাড়ে ৬ টায় কোটসেন্টারস্থ পৌর বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। ৭নং ওয়ার্ড (খ শাখা) বিএনপির সভাপতি ফিরোজ আহমদ সওদাগরের সভাপতিত্বে ও ওয়ার্ড যুবদলের সভাপতি জমির উদ্দিন মনুর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন বিএনপি নেতা শাহ আলম সওদাগর। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া পৌরসভা বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র আলহাজ¦ নুরুল ইসলাম হায়দার। উদ্বোধক ছিলেন চকরিয়া পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক মোহ: ফখরুদ্দিন ফরায়েজী (এডভোকেট)। বিশেষ অতিথি ছিলেন চকরিয়া পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক এম গিয়াস উদ্দিন, সিনিয়র যুগ্ম সম্পাদক এম আবদুর রহিম, বক্তব্য রাখেন ৭নং ওয়ার্ড় বিএনপির সাধারন সম্পাদক শাহাজান সওদগর, সিনিয়র সহসভাপতি ইদ্রিস সওদগর, পৌর বিএনপির দপ্তর সম্পাদক আকতার ফারুক খোকন, পৌর যুবদলের সভাপতি মাহমুদুল করিম,পৌর শ্রমিকদলের আহকায়ক নাছির উদ্দিন,৭নংওয়ার্ড় বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল আলম,যুগ্ম সম্পাদক সাহাবউদ্দিন,৬নংওয়ার্ড় বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম,৭নং ওয়ার্ড় শ্রমিকদলের সভাপতি মোঃ এনামুল হক, যুবদলের সিঃসহ-সভাপতি আবু সৈয়দ রানা, ওয়ার্ড স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মিজানুর রহমান। উপস্থিত ছিলেন ৭নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ আহমদ, সিনিয়র যুগ্ম সম্পাদক সাহাব উদ্দিন, জেলা যুবদল নেতা মনোহর আলম মনু, পৌর যুবদলের সহসভাপতি জয়নাল আবদীন, সহসভাপতি জকরিয়া বাপ্পী, ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক শাহজাহান মনির, রুহুল কাদের, আবুল কাসেম বিএনপি,যুবদল,ছাত্রদল,স্বেচ্ছাসেবকদল ও শ্রমিকদলের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
No comments:
Post a Comment