পেকুয়ার ইউপি চেয়ারম্যান আটক ছৈয়দ নুর কে নিয়ে র্যাবের ব্রিফিং, ভারী অস্ত্র ও গুলি উদ্ধার।
পেকুয়া(কক্সবাজার)প্রতিনিধিঃ
কক্সবাজার উপকূলের এক সময়ের শীর্ষ ডাকাত সম্রাট পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা ছৈয়দ নুর (৫২) (প্রকাশ ডাকাত ছৈয়দ নুর) কে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব-৭) সদস্যরা।
আটক সৈয়দ নুর রাজাখালী ইউনিয়নের বদিউদ্দিন পাড়া এলাকার মৃত কাছিম আলীর ছেলে। রবিবার (৩০ এপ্রিল) রাতে পেকুয়ার রাজাখালী ইউনিয়নের বদিউদ্দিন পাড়ায় এ অভিযান চালানো হয়।
সোমবার দুপুর ১২টায় কক্সবাজার র্যাব ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।
র্যাবের দাবি, সৈয়দ নুর একটি বাহিনীর প্রধান। তার বিরুদ্ধে ২৯টি মামলা রয়েছে। এর মধ্যে একটি হত্যা মামলায় তাকে ৩০ বছর কারাদণ্ড দিয়েছে আদালত। তার কাছ থেকে উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে একটি ৭.৬৫ মিলিমিটার পিস্তল ও দুই রাউন্ড গুলি, একটি অটোমেটিক সাব মেশিন কারবাইন (এসএমসি), একটি রিভলবার, একটি ওয়ান শুটারগান ও ৫ রাউন্ড গুলি।
র্যাব-৭ এর কক্সবাজার ক্যাম্পের ইনচার্জ মেজর রুহুল আমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে নিজবাড়ির সামনে থেকে পিস্তল ও গুলিসহ সৈয়দ নুরকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী অন্য অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। আটককৃতের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করে তাকে পেকুয়া থানায় সোপর্দ করা হবে।
No comments:
Post a Comment