সত্য ও ন্যায়ের পক্ষে আমাদের পথ চলা

Breaking News

Monday, May 1, 2017

হাজিয়ান ইসলামী সমাজ কল্যানের উদ্যোগে হিফজুল কুরআন প্রতিযোগীতার ও এ প্লাস সংবর্র্ধনার অনুষ্ঠান

হাজিয়ান ইসলামী সমাজ কল্যানের উদ্যোগে হিফজুল
কুরআন প্রতিযোগীতার ও এ প্লাস সংবর্র্ধনার অনুষ্ঠান
চকরিয়া অফিস:::
চকরিয়া উপজেলাস্থ হাজিয়ান ইসলামী সমাজ কল্যানের উদ্যোগে ১মে সোমবার সকাল ৯টায় মাদরাসার মাঠে হিফজুল কুরআন প্রতিযোগীতা, ইসলামী সংগীত, কুইজ প্রতিযোগীতা ও এ প্লাস সংবর্ধনা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্টিত হয়েছে। হাজিয়ান কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আবু আইয়ুব আনছারীর সভাপতিত্বে ও শিল্পি জাহেদুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহেদুল ইসলাম লিটু। প্রধান আলোচকের বক্তব্য রাখেন লক্ষ্যারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জননেতা গোলাম মোস্তফা কাইছার। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন কাকারা ইউপি চেয়ারম্যান শওকত উসমান শওকত। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পটিয়া ইসলামী ব্যাংকের অফিসার আলমগীর খাঁন, লোহাগাড়া ইসলামী ব্যাংকের অফিসার ইব্রাহীম খলীল ও মাষ্টার ফারুক। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি জুবাইয়ের হাসান, সার্বিক তত্ববধানে ছিলেন মাওলানা আবু হুরাইরাসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকবৃন্দ ও বিভিন্ন মহলের রাজনৈতিক নেতৃবৃন্দরা। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। এদিকে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন চকরিয়া মোহনা শিল্পী গোষ্ঠী ও হাজিয়ান মায়াবী শিল্পী গোষ্ঠী।

No comments:

Post a Comment